বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রবাসী সূত্র জানায়, দোকানের ভেতর অবস্থিত একটি আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। রাতের গভীরে হঠাৎ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ৬ জন ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা গুরুতর দগ্ধ অবস্থায় অপর একজনকে উদ্ধার করে দ্রুত কুইন্সটাউন হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ৬ জনের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

সুদূর দক্ষিণ আফ্রিকায় একসাথে ৬ প্রবাসীর এমন করুণ মৃত্যুর খবরে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের মাতম চলছে। বিভিন্ন প্রবাসী সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

 

 

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে কুইন্সটাউনে অবস্থিত একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে থাকা প্রতিনিধি ও কর্মচারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

সর্বশেষ পাওয়া সংবাদ