শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

নিউইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

নিউইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে বৃহস্পতিবার বিকেলে 'আল্লাহু আকবার' বলে চিৎকার করতে করতে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, এক ভুক্তভোগীকে লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধের (হেট ক্রাইম) অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, অভিযুক্ত রাউল মোরালেস (৫১)-কে শুক্রবার আদালতে নেওয়ার সময় (পার্প ওয়াক) তিনি সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, 'রোমেরো পরিবারের জন্য বিচার চাই।' এ সময় তিনি এক অজ্ঞাত নারীর নাম উল্লেখ করে বলেন, 'তোমরা সারাজীবন তার নাম মনে রাখবে।' তবে ওই নারী কে বা তাঁর বক্তব্যের তাৎপর্য কী—তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানায়, পার্প ওয়াক শেষে মোরালেসকে ডাউনটাউন ম্যানহাটনের সেন্ট্রাল বুকিংয়ে নেওয়া হয়। ৫৭ বছর বয়সী এক এশীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় মোরালেসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, হামলা এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ৫০ বছর বয়সী এক ইহুদি ব্যক্তির ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ হিসেবে হত্যা চেষ্টার অভিযোগ, ঘৃণাজনিত হামলার অভিযোগ, হামলা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। 

মোরালেসের এক রুমমেট নিউ ইয়র্ক পোস্ট-কে জানান, বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার আগে তিনি শান্তভাবে বলেছিলেন, 'আমি শুধু পার্কে হাঁটতে যাচ্ছি।' রুমমেটের দাবি, হামলার আগে তাঁর মধ্যে কোনো রাগ বা অস্বাভাবিক আচরণের লক্ষণ দেখা যায়নি।

প্রতিবেশীরাও অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, বহু বছর ধরে পরিচিত মোরালেসকে কখনো সহিংস বা অস্বাভাবিক আচরণ করতে দেখেননি। 

পুলিশ জানায়, আপার ওয়েস্ট সাইডে অল্প দূরত্বের মধ্যে বৃহস্পতিবার বিকেলে দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তদন্তে এখন পর্যন্ত মোরালেসের সঙ্গে কোনো ভুক্তভোগীর পূর্বপরিচয় কিংবা দুই ভুক্তভোগীর মধ্যে কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।

শুক্রবার তদন্তকারীরা সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে মোরালেসের আপার ওয়েস্ট সাইডের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালান। তবে সেখান থেকে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। পুলিশের দাবি, হামলার সময় মোরালেস 'আল্লাহু আকবার' বলে চিৎকার করেছিলেন। ঘটনায় বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করছে এনওয়াইপিডি।

পুলিশ জানায়, একজন ভুক্তভোগী ইহুদি এবং অন্যজন এশীয় বংশোদ্ভূত। আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের মানসিক স্বাস্থ্য একটি ভূমিকা রাখতে পারে। তবে এনওয়াইপিডির নথিতে তাঁর কোনো পরিচিত মানসিক রোগের ইতিহাস নেই।

নিউ ইয়র্ক পোস্ট, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানায়, ১৯৯০-এর দশকের শুরুতে মাদক-সংক্রান্ত মামলায় মোরালেস প্রায় দুই বছর কারাভোগ করেছিলেন এবং ওই দশকের বেশিরভাগ সময় প্রবেশনে ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে অন্তত দুটি মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার এবং পাঁচটি সিলগালা (sealed) গ্রেপ্তারি রেকর্ড রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ হামলাকে 'ঘৃণ্য ও জঘন্য' বলে নিন্দা জানিয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত বলে মনে হওয়া এই হামলায় তিনি 'অত্যন্ত ক্ষুব্ধ ও ঘৃণা প্রকাশ করছেন।'

সর্বশেষ পাওয়া সংবাদ