রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী মাস থেকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সুবিধা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ক্যাশলেস ইকোসিস্টেম আর্থিক অন্তর্ভুক্তি ও সুশাসনের ভিত্তি: এনআরবিসি ব্যাংকের এমডি বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরিয়ডের ব্যথা নিয়ে সচেতনতার বার্তা দিল সোফি বাংলাদেশ নিবেদিত 'মনের কথা'-এর তৃতীয় পর্ব বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি - বাঁশ ও গোবর সার কাণ্ডে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
advertisement
আন্তর্জাতিক

কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল-আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলি আল-সালেম  বিমানঘাঁটির সদর দপ্তর ও গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এছাড়া জর্ডানে অবস্থিত আল-আজরাক সামরিক ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকেও হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করছে। এ কারণে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলার আশঙ্কায় বাহরাইনেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ