মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই দ.কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সাধারণ মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ: বিআরটিএ আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবি ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
advertisement
আন্তর্জাতিক

প্রকাশ্যে কোরবানি ও রাস্তায় ঈদের নামাজে যোগী আদিত্যনাথের নিষেধাজ্ঞা

আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কড়া নির্দেশনা জারি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করে বলেছেন, খোলা জায়গায় তথা জনসমাগমস্থলে পশু কুরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ঈদুল আজহা উপলক্ষে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেয়া হবে না।

একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে শুধু পূর্বনির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনও নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনও অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

যোগী আদিত্যনাথ আরও নির্দেশ দেন, কুরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথাও বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলসহ বিভিন্ন সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যোগী আদিত্যনাথ আগের বছরের ঘটনাগুলো পর্যালোচনা করতে বলেন। সম্ভাব্য ঝামেলাকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ