বুধবার, ২০ মে ২০২৬
বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
ঈদের পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ময়মনসিংহে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার চেয়ে বেশি পশু হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: - র‌্যাব আগের মতো থাকছে না, পূর্ণাঙ্গ আইন হচ্ছে হামের প্রাদুর্ভাব - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ১ জুলাই থেকেই নবম পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় - হাসপাতালে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি
advertisement
আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে আনুমানিক ১৩১ জনে পৌঁছেছে। দেশটিতে আনুমানিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৩ জনে। স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা এ তথ্য জানিয়েছেন।

এর আগে কঙ্গোর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এ মহামারিতে ৩৫০টি সন্দেহভাজন আক্রান্তের মধ্যে ৯১ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক এ প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও ধরণের ইবোলার কোনো টিকা বা চিকিৎসা এখনো নেই। গত অর্ধশতকে আফ্রিকায় এ রোগে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

স্যামুয়েল রজার কাম্বা রাতে কঙ্গোর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা মোটামুটি ১৩১ জনের মৃত্যুর তথ্য পেয়েছি। আক্রান্তের সংখ্যা অন্তত ৫১৩ বলে অনুমান করা হচ্ছে।’

তবে তিনি সতর্ক করে বলেন, এ সংখ্যা এখনো আনুমানিক। ১৩১টি মৃত্যুর সবগুলোই ইবোলাজনিত কি না, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

এ পর্যন্ত খুব কম নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা সম্ভব হয়েছে। তাই মূল্যায়ন মূলত সন্দেহভাজন আক্রান্তের তথ্যের ওপর ভিত্তি করেই করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ