বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ
advertisement
তথ্য-প্রযুক্তি

ইনফিনিক্স হট ৩০ নিয়ে এলো তাসকিন স্পিড মাস্টার এডিশন

কর্পোরেট ডেস্ক: ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের জনপ্রিয় বাজেট গেমিং ফোন হট ৩০ নতুন এডিশন বাজারে এসেছে। স্পিড মাস্টার নামের এডিশনটি আনা হয়েছে নতুন প্যাকেজিংয়ে। সেই সঙ্গে এক্সক্লুসিভ বক্স ডিজাইনের এডিশনটি পাওয়া যাচ্ছে হ্রাসকৃত মূল্যে।

স্লিক ও স্টাইলিশ ইনফিনিক্স হট ৩০ স্পিড মাস্টার এডিশন ব্যবহারকারীদের নজর কাড়বে। দুর্দান্ত গতি ও পারফরম্যান্সের প্রতীক হিসেবে ফোনটিতে পেসার তাসকিন আহমেদকে ফিচার করা হয়েছে। যা ইনফিনিক্সের উন্নত মান ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে।

এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে লিমিটেড এডিশন হট ৩০ হ্যান্ডসেটটি। আগে ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার সংস্করণটির বাজারমূল্য ছিল ১৫,৯৯৯ টাকা, যা এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

image-13

স্পেশাল এডিশনের স্মার্টফোনটিতে দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা দিতে রয়েছে হেলিও জি৮৮ প্রসেসর। গেমপ্লে আরও স্বচ্ছন্দ্য ও দ্রুতগতির করতে এতে দেয়া হয়েছে ২.০ গিগা হার্টজ গতির দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, স্বচ্ছন্দ গেমিংসহ দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ দ্রুতগতিতে করতে পারবেন ব্যবহারকারীরা।

লিংক-বুমিং নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রযুক্তির সাহায্যে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে হট ৩০। এর মাধ্যমে ওয়াই-ফাই ও ডেটা একটানা একসঙ্গে কাজ করে। ফলে গেমিংয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তেও অব্যাহত থাকে সংযোগ। ৫০০০ এমএএইচ ব্যাটারি একবার ফুল চার্জে সারাদিন নির্বিঘ্নে কাজ করে। এর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফোনটি ৫৫% পর্যন্ত চার্জ হয়।

হট ৩০ সিরিজের আরেকটি মডেল হট ৩০আই-ও এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণটির বর্তমান বাজারমূল্য ১০,৯৯৯ টাকা, যা আগে ছিল ১১,৯৯৯ টাকা।

সিরিজটির হট ৩০ ও হট ৩০আই স্মার্টফোন দুটি সারা দেশে অফিশিয়াল ইনফিনিক্স রিটেইলারদের কাছে পাওয়া যাচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ