বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

ইন্টারনেটের গতি: স্বাভাবিক হতে সময় লাগবে ১ মাস

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় বিএসসিপিএলসি এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (SMW-5) সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দেশে ইন্টারনেটের গতি হয়ে যায় ধীর।

শনিবার (২৭ এপ্রিল) বিএসসিপিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসএমডব্লিউ-৫ কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে ক্যাবল মেরামতের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। কনসোর্টিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আগামী মে মাসের শেষ সপ্তাহে ক্যাবলটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য যে, SMW-5 এর মাধ্যমে বিচ্ছিন্নকৃত প্রায় ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইড্থ SMW-4 ক্যাবলে স্থানান্তর করার জন্য বিএসসিপিএলসি হতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং গ্রাহকগণ বিএসসিপিএলসির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় চাহিদা মোতাবেক তাদের সার্কিটসমূহের সংযোগ চালু করার প্রক্রিয়া গ্রহণ করেছে।

সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ