শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি অনেক ওয়েবসাইট ডাউন

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে এসব ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত সরকারি-বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছে না। এ কারণে সেবা গ্রহণে ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা।

বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে।

এ বিষয়ে বিটিসিএল-এর জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিটিসিএল-এর ডটবিডি ডোমেইন সার্ভিস বুধবার সকাল ৮টা ৪০মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের ডিজিএম (ডোমেইন) আনোয়ার পারভেজ বলেন, ‘হঠাৎ করেই পরিষেবায় বিভ্রাট দেখা দিয়েছে আমরা জলদি বিকল্প ব্যবস্থা তৈরি করছি। প্রস্তুত হলেই পুনরায় সচল হবে সব ওয়েবসাইট।’

দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, কী কারণে এমন হলো এখনও আমরা খুঁজে বের করতে পারিনি। তবে এখন আমরা সমস্যা খোঁজার থেকে বিকল্পভাবে সচল করছি। কেন না, এখন পর্যন্ত আমাদের সব কিছু সচল দেখছি। কোনো সমস্যা খুঁজে পাইনি। মূল সমস্যা খুঁজে পাওয়া সময়সাপেক্ষ। তবু আমরা খুব দ্রুতই সমাধান করে গ্রাহক সেবা দিতে পারব।

ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাংলাদেশের ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটি দেখা দিয়েছে। ফলে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি এবং ডট বাংলা এই তিন ডোমেইনে থাকা সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলো অনলাইনে ‘আন অ্যাভেইলেবেল’ দেখাচ্ছে। তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ