বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
advertisement
তথ্য-প্রযুক্তি

কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটিসমূহের নির্বাচনের ভোট গ্রহণ বুধবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর মিন্টু রোডে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ৩ এপ্রিল, বুধবার বিসিএস সদস্যরা ভোট প্রদান করবেন।

২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটিতে ৭টি পরিচালক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হলেন সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনো প্ল্যানেট সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান, নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এইচ.এম. শাহ নেওয়াজ এবং এশিয়াকমের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল জলিল।

রংপুর শাখা কমিটির নির্বাচনে ১৪ জন এবং সিলেট শাখা কমিটি নির্বাচনে ১১ জন প্রার্থী থাকায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি একই সময়ে বিসিএসের রংপুর ও সিলেট শাখা কমিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিসিএসের মোট ১১টা শাখার মধ্যে বাকি ৯টি শাখায় ৭ জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচনের ভোট গ্রহণের পরে একই দিনে ভোট গণনা, ফলাফল প্রকাশ ও নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ মার্চ বুধবার নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সেল ইনটেলিজেন্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র(এসিটি) স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরী মো. আসলাম। ম্যাসিভ কম্পিউটারস এর প্রধান কার্যনির্বাহী শেখ মুসা কামাল মিহির এবং বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক মো. হামিদ উল্লাহ খান আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিসিএস এর ভোটার সংখ্যা ২১৫০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ