বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
তথ্য-প্রযুক্তি

প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে: পলক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি:  ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন-তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ডিজিটাল খ্যাত থেকে ইতিমধ্যে সরকার দুই মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। সরকারের সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোর গোড়ায় ডিজিটাল সেবা পৌছে গেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের নারী প্রশিক্ষানার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন শেষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে দেশবিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিভেশন সেন্টার স্থাপন করা হবে। এতে প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরী করা হবে। তারা মাত্র ৪ মাস প্রশিক্ষণ নিয়ে যোগ্য এবং দক্ষ হয়ে উঠছেন। বাড়ি বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডলার আয় করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নারীরা সম্পদে পরিণত হচ্ছেন।

এর আগে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার প্রদান করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজৃব মো.নজরুল ইসলাম ও হার পাওয়ারের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

প্রশিক্ষানার্থী নারীদের মধ্যে কয়েকজন তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন, এই প্রকল্পের প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ইতিমধ্যেই তারাই স্বালম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

অনুষ্ঠানে মন্ত্রী ২৪০ জন নারী প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার বিতরন করেন।

এ সময় তালা উপজেলার আলাদিপুর গ্রামের ক্ষুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মানের প্রতিভার ভুয়সী প্রশংসা করে তার হাতে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার এই গবেষনা কাজে ব্যয়ের জন্য প্রধান মন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ