বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
তথ্য-প্রযুক্তি

গ্রাহকের পছন্দমতো রং ও ডিজাইনের ফ্রিজ তৈরি করে দিবে ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: গ্রাহকের পছন্দমত রং ও ডিজাইনে ফ্রিজ তৈরি করে দেয়ার লক্ষ্যে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্ট চালু করলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম কাস্টমাইজড ফ্রিজের এই সুবিধা দিচ্ছে। এখন থেকে স্বপ্নবাজ গ্রাহকেরা নিজের পছন্দমত রঙ ও ডিজাইন দিয়ে ঘরে বসেই ওয়ালটন ফ্রিজ অর্ডার করতে পারবেন। গ্রাহকের দেয়া কাঙ্খিত ডিজাইনের ফ্রিজ অল্প সময়ের মধ্যে তৈরি করে তাদের ঘরে পৌঁছে দিবে ওয়ালটন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের লোগো এবং ওয়েব সাইট (পধহাধং.ধিষঃড়হনফ.পড়স) উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও নজরুল ইসলাম সরকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এফসিএ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ডেপুটি সিবিও আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরএন্ডআই) সেন্টারের প্রধান তাপস কুমার মজুমদার, ফ্রিজ আরএন্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম রেজাউল আলম বলেন, ড্রিমার্স ক্যানভাস প্রজেক্টের মাধ্যমে ওয়ালটন বরাবরের মতোই বাংলাদেশের গ্রাহকদের জন্যে নতুন কিছু নিয়ে এসেছে। এর মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রাহকদের কাছে রেফ্রিজারেটরকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিবে ওয়ালটন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ