শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

ইউটিউব-সোশ্যাল মিডিয়া থেকে সাড়ে ৯ হাজারের বেশি লিংক অপসারণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণ করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পলক জানান, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অসত্য ও উসকানিমূলক তথ্যপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অন্তর্ভুক্ত নয়। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিটিসিএলের গ্রাহকসেবায় মানবৃদ্ধির জন্য বিটিসিএল সব সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিসিএলের একক অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ টেলিসেবা চালু করা হয়েছে। ফলে গ্রাহক ঘরে বসেই বিটিসিএলের সেবাগ্রহণ এবং নতুন সংযোগ পেতে পারেন ও অভিযোগ করতে পারেন।

পলক আরও জানান, বিটিসিএলের অফিসে গ্রাহকসেবা কেন্দ্র রয়েছে, যেখানে গ্রাহক সব ধরনের সেবা পেয়ে থাকেন। পাশাপাশি বিটিসিএলে কল সেন্টার ১৬৪০২ চালু করা হয়েছে। এসব সেবা বেগমগঞ্জের বিটিসিএল গ্রাহকরাও উপভোগ করতে পারছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ