বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
তথ্য-প্রযুক্তি

বিসিএস নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও ১১টি শাখা কমিটির নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে ২১৫০ জন ভোটার হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই ভোটার তালিকা প্রকাশিত হয়। একই সঙ্গে বিসিএস এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহবান করা হয়েছে। ০৭ ফেব্রুয়ারি বেলা ২.৩০ এর মধ্যে মনোনয়নপত্র বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ওরা-টেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। সদস্য হিসেবে সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিসিএস এর প্রাক্তন সভাপতি জনাব এস.এম. ইকবাল। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যনির্বাহী ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক সৈয়দ আলমাস কবির এবং এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র(এসিটি) স্বত্বাধিকারী প্রকৌশলী চৌধুরী মো. আসলাম আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূগের নির্বাচন অনুষ্ঠিত হবে ০৯ মার্চ ২০২৪।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ