বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
তথ্য-প্রযুক্তি

নতুন বছরে আরো ১০ মিলিয়ন ব্যবহারকারীকে যুক্ত করবে ইমো

কর্পোরেট ডেস্ক : গেলো বছর র্শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো’র প্রধান লক্ষ্য ছিলো অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা। ইমো সূত্র অনুযায়ী, বছরশেষে ইমো অ্যাকাউন্ট হ্যাকিং কমেছে ১৭ শতাংশ। নতুন বছর-২০২৪ সালে শতভাগ সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ শুরু করছে প্রতিষ্ঠানটি।

ইমো সারা বিশ্বের প্রায় ২০০ মিলিয়ন মানুষকে ৬২টি ভাষায় একে অপররে সাথে যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করছে। এই মেসেজিং প্ল্যাটফর্ম সবার ডাটা সুরক্ষিত রাখতে এবং সাইবার অপরাধ মোকাবিলা করতে ব্যবহারকারীদের গোপনীয়তাকে অগ্রাধিকার দেয়।

ইমো’র তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশী ইমো ব্যবহারকারীরা ১০১ বিলিয়ন মেসেজ, ৯১.৬ বিলিয়ন অডিও-ভিডিও কল এবং ৬৭৬ মিলিয়ন গ্রুপ কল করেছে , যার মধ্যে আন্তর্জাতিক কলের সংখ্যা ছিলো ৩৫.৮ বিলিয়ন। গত বছর বাংলাদেশে ইমো ব্যবহারকারীরা গড়ে ৭৩০ বার ইমো ব্যবহার করেছে। এ কারণে নতুন বছর-২০২৪ সালে অডিও-ভিডিও কলের মান উন্নত করার জন্য কাজ করবে ইমো। এ লক্ষ্যে চলতি মাসেই টুকে এইচডি ভিডিও ফিচার নিয়ে আসবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও ইমো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ চলতি বছর কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) নিয়ে। এ দুই প্রযুক্তির সমন্বয়ে ইমো অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা ও উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে বৈচিত্র্য আনার চেষ্টা করবে ইমো’র গবেষণা দল।

ইমো’র কমুনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার জাভিয়ের চু বলেন, “অনলাইন যোগাযোগের যুগে মানুষের জীবনকে আরও উন্নত এবং অনলাইন স্পেসকে সবার জন্য নিরাপদ করে তুলতে ইমো প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরণের যোগাযোগের ক্ষেত্রে আমরা সবার প্রথম পছন্দ হয়ে উঠতে চাই। সামগ্রিকভাবে আমরা সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো। ২০২৪ সালে আমাদের বড় পরিকল্পনা রয়েছে এবং ইমো ব্যবহারকারীদরে জীবনে ইতবিাচক প্রভাব তৈরি করার ব্যাপারে আমরা আশাবাদী।”

নতুন বছরেও অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের জীবন আরও সমৃদ্ধ করতে অবদান রাখবে ইমো। এ বছর আরও ১০ মিলিয়ন নতুন ব্যবহারকারীকে একে অপরের সাথে সংযুক্ত করার ব্যাপারে আশাবাদী এই প্ল্যাটফর্ম। এই নতুন বছরে নিজেদের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে এবং অর্থবহ যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যবহারকারীদেরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ইমো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ