বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
তথ্য-প্রযুক্তি

গুগলের ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ স্বীকৃতি অর্জন ইমো’র

কর্পোরেট ডেস্ক: প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে, সরকারের ৩৩৩ হেল্পলাইনের সাথে সংযুক্তি; বছরজুড়ে এমনি নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। এরই স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এবার ‘স্যোশাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভুষিত করলো গুগল।

সম্প্রতি গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে (#অ্যাপসামিট২০২৩) বিজয়ীদের নাম ঘোষণা করে গুগল। যেখানে স্যোশাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে ইমোকে এই পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

দূরত্ব ও সীমানার বাধা পেরিয়ে ব্যবহারীদের সংযুক্ত রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে ইমো; পাশাপাশি, ব্র্যান্ডটি সমাজের উন্নয়নেও কাজ করে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, ৩৩৩ হেল্পলাইন চ্যানেল, ইমো হিরো স্টোরি শর্ট-ফিল্ম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সহায়তা এবং বন্যা ত্রাণসহ মানুষের সেবার লক্ষ্যে ইমোর গৃহীত বিভিন্ন উদ্যোগ। এছাড়াও, সকলের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশনকে শিক্ষামূলক স্টেশনারি প্রদান করেছে ইমো, যা বছরজুড়ে ১২শ’ সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করছে। এসব সামাজিক উদ্যোগগুলো দেশে ও বাইরে বসবাসকারী বাংলাদেশিদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

দেশ ও সমাজের উন্নতি ও কল্যাণের লক্ষ্যে ইমোর অটল প্রতিশ্রুতির প্রতিফলন এই ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ