শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

ঘরে বসে ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

নিজস্ব প্রতিবেদক : এখন ঘরে বসে ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য সেবা। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের নকলসহ মূল দলিল সংক্রান্ত তথ্য পেতে ভোগান্তি লাঘবে এ সেবা চালু করেছে নিবন্ধন অধিদপ্তর।

প্রাথমিকভাবে ঢাকা জেলার সব সাবরেজিস্ট্রি অফিস এই সেবাটি চালু করেছে। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের কপি পেতে বা তার তথ্য জানতে দূরদূরান্ত থেকে মানুষকে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। এ ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সেবাটি চালু করা হয়েছে। ফলে এখন সেবা প্রত্যাশীরা ঘরে বসে ফোন করে তার দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

এলক্ষ্যে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলো জমি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে দলিল গ্রহীতাকে দেয়া রসিদের ওপর একটি ফোন নম্বর দিচ্ছে। জমির ক্রেতা যেকোনো সময় এই নম্বরে ফোন করে দলিল সরবরাহের সময় জানতে পারবেন। রেজিস্ট্রারের কার্যালয়সহ ঢাকা জেলাধীন ২৩টি সাবরেজিস্ট্রি অফিস থেকে কোন কর্মচারী এই ফোনকল রিসিভ করবেন তার নাম, পদবি ও ফোন নম্বরসহ একটি চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনবান্ধব রেজিস্ট্রি সেবা নিশ্চিত করতে জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এবছরই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ