বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
তথ্য-প্রযুক্তি

রিয়েলমি ফটো কনটেস্টের বিজয়ীর নাম ঘোষণা

কর্পোরেট ডেস্ক: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ফটোগ্রাফি গ্রুপ ফোনগ্রাফি’র সহযোগিতায় একটি ফটো কনটেস্টের আয়োজন করে। ২১ থেকে ৩০ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত ২৭ অক্টোবর এই প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনবদ্য মোবাইল ফটোগ্রাফি দক্ষতা, সৃজনশীলতা এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মুহাম্মদ সাইদুল ইসলাম। তিনি তার ছবির মাধ্যমে কঠোর পরিশ্রম ও সহিষ্ণু মনোভাবের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে রিয়েলমি সি৫১ স্মার্টফোন পেয়েছেন। অন্যান্য বিজয়ীরা হলেন – মাহাত হাসান, মোহাম্মদ রুবেল, মিথাইল আফ্রিজ চৌধুরী, সৌরভ রায়, তানভীর আহমেদ, আরিফ হাসান, এবি রশিদ, আমিনুল ইসলাম এবং আশরাফুল ইসলাম শিমুল। সকল বিজয়ীর ছবিতে আমাদের চারপাশ ও জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ব্যাকপ্যাক, টি-শার্ট, সার্টিফিকেট সহ আরও অনেক কিছু।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফটোগ্রাফার এবং বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (বিপিএ) প্রতিষ্ঠাতা অ্যাডমিন রাকিবুল আলম খান। অংশগ্রহণকারীদের মূলত নিজেদের ফটোগ্রাফি দক্ষতা কাজে লাগিয়ে রঙিন এই পৃথিবীকে ফ্রেমবন্দী করতে অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফটোগ্রাফি দক্ষতা, সৃজনশীলতা এবং সোশ্যাল মিডিয়াতে তাদের অর্জিত প্রতিক্রিয়ার (রিঅ্যাকশন) ভিত্তিতে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ বিজয়ী।

রিয়েলমি বাংলাদেশের সিইও অ্যালেন চেন বলেন, “আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙিন এক পৃথিবী। এই পর্যটন দিবসে আমরা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের লেন্সের মাধ্যমে এই সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে উৎসাহিত করেছি। অংশগ্রহণকারীরা ডিভাইস ব্যবহার করে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। বিজয়ীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। লেন্সের মাধ্যমে এই দেশের সৌন্দর্য নতুনভাবে ফুটিয়ে তোলার জন্য আমি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ