সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
তথ্য-প্রযুক্তি

‘প্রথমবারের মতো মহাকাশে ইঁদুরের ভ্রূণ বিকশিত হয়েছে’

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইঁদুরেরর ভ্রূণ বিকশিত করা হয়েছে এবং প্রথম এই গবেষণায় এটি স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে, এটি ইঙ্গিত করে মানুষের পক্ষে মহাকাশে পুনরুৎপাাদন করা সম্ভব হতে পারে। জাপানের একদল বিজ্ঞানী এ কথা বলেছেন।

ইউনিভার্সিটি অফ ইয়ামানাশির অ্যাডভান্সড বায়োটেকনোলজি সেন্টারের অধ্যাপক তেরুহিকো ওয়াকায়ামা এবং জাপান অ্যারোস্পেস স্পেস এজেন্সির (জেএএক্সএ) একটি দল সহ গবেষকরা ২০২১ সালের আগস্টে রকেটে করে হিমায়িত ভ্রূণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন।

মহাকাশচারীরা এই উদ্দেশ্যে ডিজাইন করা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের ভ্রূণগুলোকে গলিয়ে ফেলেন এবং চার দিন ধরে স্টেশনে বড় করেন।

বিজ্ঞানীরা বলেছেন, ‘মাইক্রোগ্রাভিটি অবস্থার অধীনে ভ্রূণগুলো বিকশিত হয়।’

শনিবার বৈজ্ঞানিক জার্নাল আইসায়েন্স-এর অনলাইনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে গবেষকরা বলেছেন, পরীক্ষাটি ‘স্পষ্টভাবে প্রমাণ করেছে যে মাধ্যাকর্ষণ এখানে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।’

তারা আরও বলেছেন, পৃথিবীতে তাদের গবেষণাগারে এটি ফেরত পাঠানোর পরে তারা দেখেছেন ডিএনএ এবং জিনের অবস্থার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

এই প্রথম গবেষণা যা দেখায়, তা হলো ‘স্তন্যপায়ী প্রাণীরা মহাকাশে বিকশিত হতে পারে।’ ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গবেষণা ইনস্টিটিউট রিকেন শনিবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে।
এই ধরনের গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান এবং উপনিবেশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ