বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস
advertisement
তথ্য-প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা ফিচার চালু করবেন যেভাবে

অনলাইন ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ভূমিকম্প সতর্কতা দেয় গুগল। এই সুবিধা বিভিন্ন দেশের ব্যবহারকারীরা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশও।

গুগলের এই সুবিধা পেতে তেমন কোন ঝামেলাও পোহাতে হবে না। আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভূমিকম্প সতর্কতা বা আর্থকুয়েক অ্যালার্ট ফিচারটি চালু করে নিলেই হয়ে যাবে। এর জন্য কোন টাকাও খরচ করতে হবে না।

এই ফিচারটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ৫ ও এর পরের ভার্সনগুলোতে।

কীভাবে ভূমিকম্প অ্যালার্ট ফিচার চালু করবেন?

আপনার ফোনে এই অ্যালার্টটি এরইমধ্যে চালু আছে কিনা তা দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
Settings > Location > Advanced > Earthquake Alerts.

Earthquake Alerts যদি অফ থাকে তাহলে অন করে দিন।

অ্যালার্ট সিস্টেমটি চালু হলে ফোনে ভূমিকম্পের আপডেট আসতে থাকবে।

আর যদি আপনি এই নোটিফিকেশন না চান তাহলে ফিচারটি অফ করেও রাখতে পারেন।

কীভাবে ভূমিকম্পের অ্যালার্ট পাঠায় গুগল?

গুগলের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের এই সিস্টেমটি অ্যাক্সিলোমিটারকে সিসমোগ্রাফ হিসাবে ব্যবহার করে আপনার ফোনকে একটি মিনি ভূমিকম্প সনাক্তকারীতে পরিণত করে। যখন আপনার ফোনটি নড়াচড়া করে না, তখন এটি ভূমিকম্পের প্রথম লক্ষণগুলি অনুভব করতে পারে। অনেকগুলো ফোন একই সময়ে ভূমিকম্পের মতো কম্পন অনুভব করলে গুগলের সার্ভার বুঝতে পারে ভূমিকম্প হচ্ছে। এটি এও বুঝতে পারে যে, কোথায় এবং কতটা শক্তিশালী কম্পন অনুভূত হচ্ছে।

এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে গুগলের সার্ভার ঘটনার কাছাকাছি থাকা অন্যান্য ফোনে সতর্কতা পাঠায়।

ভূমিকম্পের মাত্রার ওপর নির্ভর করে ফিচারটির মাধ্যমে দুই ধরনের অ্যালার্ট দেয়া হয়।

১. ‘বি অ্যাওয়ার’ (সতর্কতা অবলম্বনের জন্য)
২. ‘টেক-অ্যাকশন’ (পদক্ষেপ গ্রহণের জন্য)

‘বি অ্যাওয়ার’ অ্যালার্ট
সর্বোচ্চ ৪.৫ মাত্রার ভূমিকম্পের অঞ্চলে অবস্থানকারীদের এই সতর্কবার্তা দেয়া হয়। ফোনের ভলিউম, ভাইব্রেশন এবং ডু নট ডিস্টার্ব সেটিংস ব্যবহার করে এই অ্যালার্ট জানানো হয়।

এর মাধ্যমে ডিভাইসে স্বল্প মাত্রার ভূমিকম্পের নোটিফিকেশন দেখানো হয় এবং ‘মোর ইনফরমেশনে’ ট্যাপ করলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যায়।

টেক অ্যাকশন অ্যালার্ট
মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে এই অ্যালার্ট দেয়া হয়। মূলত ব্যবহারকারীর সুরক্ষায় পদক্ষেপ নিতেই এই অ্যালার্ট। ৪.৫ এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে অ্যালার্ট দেওয়া হয়।

এই নোটিফিকেশনটি ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ ফিচারটি বন্ধ করে পুরো স্ক্রিন জুড়েই দেখানো হয়। এই সময় ফোনে উচ্চ স্বরে রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড বাজতে থাকে।

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা সিস্টেম প্রথম চালু হয় নিউজিল্যান্ড এবং গ্রিসে। এরপর কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, ফিলিপাইন, তাজিকিস্তান, তুর্কিয়ে, তুর্কমেনিস্তান, যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তানসহ বিভিন্ন দেশে চালু হয়।

২০২২ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম চালু করে গুগল। আর পার্শ্ববর্তী দেশ ভারতে এটি চালু হয় চলতি সেপ্টেম্বরে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ