বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
advertisement
তথ্য-প্রযুক্তি

১৫০ দেশে চালু হলো ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’

তথ্য-প্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যোগ করেছে মেটা। ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’ নামের এই ফিচারের মাধ্যমে পছন্দের ব্যক্তি-প্রতিষ্ঠানের চ্যানেল যেমন খুঁজে পাওয়া যাবে, তেমনি খোলা যাবে নিজেরও চ্যানেলও। গত জুনে প্রাথমিকভাবে কয়েকটি দেশে চালু হওয়ার পর, এটি এখন মিলছে বাংলাদেশসহ ১৫০টি দেশে।

মেটার বরাত দিয়ে প্রযুক্তিভিত্তিক চীনা সংবাদমাধ্যম গিজচায়না এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’ নামের এই ফিচার মিলবে। যেখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটঅ্যাপের স্ট্যাটাস মেসেজও দেখা যাবে।

প্রতিবেদনে বলা হয়, দেশের ভিত্তিতে বাছাই করা চ্যানেলের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ফলোয়ার সংখ্যা ও সক্রিয়তার ওপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেলও দেখা যাবে। ভ্যালিড ইনভাইট লিংক থাকলেই কেবল ব্যবহারকারী কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন।

তবে প্রাইভেসি বা ব্যক্তির গোপনীয়তা রক্ষার্থে চ্যানেল সদস্যদের ফোন নম্বর গোপন রাখবে হোয়াটসঅ্যাপ। চ্যানেলে কতজন বা কারা যুক্ত আছেন, তা-ও অন্য সদস্যরা দেখতে পারবেন না।

হোয়াটসঅ্যাপের অফিশিয়াল চ্যানেলে যুক্ত হয়ে এই ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ