শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

চমৎকার কলের অভিজ্ঞতা নিশ্চিতে ‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো

কর্পোরেট ডেস্ক : প্রিয়জনের সাথে ফোনে কথা বলার সময় অনেক সময়ই রাস্তার আওয়াজ, নির্মাণাধীন ভবন বা আশপাশের অনাকাঙ্ক্ষিত কোলাহল বিরক্তিকর হয়ে উঠতে পারে। আর এর সমাধান নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় অ্যাপ ইমো।

এর উদ্ভাবনী ‘জিরো নয়েজ’ ফিচার অ্যাপের অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে অনাকাঙ্খিত এসব কোলাহল ফিল্টার করবে। ফিচারটি ইতিমধ্যেই সবার জন্য উন্মোচন করা হয়েছে। এর আগে ফিচারটির বেটা সংস্করণ ব্যবহার করেছেন কিছু ব্যবহারকারী, যারা ঝামেলাহীন যোগাযোগে কোলাহলমুক্ত কলের সুবিধা উপভোগ করছেন।

ইমোতে অডিও ও ভিডিও কল শুরু করার পর, আশপাশের পরিবেশ বা ফোনের অপর পাশে উচ্চশব্দ বা কোলাহল থাকলে ‘জিরো নয়েজ’ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এসময় ‘জিরো নয়েজ মোড অ্যাক্টিভেটেড’ নোটিফিকেশন আসবে। ব্যবহারকারীরা খুব সহজেই ফিচারটি অডিও বা ভিডিও কলের ইন্টারফেস থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টভেট করতে পারবেন। ইমোর এই ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কোলাহোল কমানোর ক্ষেত্রে অন্যতম স্মার্ট সমাধান হিসেবে বিবেচিত হবে।

ইমোর গবেষণায় দেখা যায়, মূলধারার মেসেজিং অ্যাপ্লিকেশনে ৬২ শতাংশ অনাকাঙ্ক্ষিত কোলাহল থাকে। এর মধ্যে ২০ শতাংশ থাকে উচ্চশব্দ, যা কলের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে; আর এতে করে একটি শক্তিশালী নয়েজ সাপ্রেশন অ্যালগরিদম নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করে ইমো এবং স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীদের জন্য এই সর্বাধুনিক ফিচারটি নিয়ে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এখন, কার্যকরভাবে কোলাহল ফিল্টার করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সেরা সুবিধা নিশ্চিত করবে ইমোর জিরো নয়েজ মডেল।

তাই, যতই কোলাহল থাকুক না কেন, ইমোর মাধ্যমে যোগাযোগ হবে আগের চেয়েও স্পষ্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ