বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
advertisement
তথ্য-প্রযুক্তি

৪৩৭ বছর পর ‘নিশিমুরা’ ধূমকেতু, দেখা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক : ৪৩৭ বছর পর পৃথিবীর খুব কাছাকাছি এসেছে অতি উজ্বল এক ধূমকেতু। মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ‘নিশিমুরা’ নামের এ ধূমকেতু ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। আর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এটিকে খালি চোখেই পৃথিবীর আকাশে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের ১১ আগস্ট প্রথমবারের মতো এ ধূমকেতুর সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা। নিশিমুরার মতো উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়। সিএনএন জানায়, নিশিমুরা ধূমকেতু ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। এটি যখনই পৃথিবীর কাছে আসে, তখন এটিকে খালি চোখে দেখা যায়। এর জন্য প্রয়োজন কোনো টেলিস্কোপের দরকার পড়ে না।

জানা গেছে, জাপানের অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী হিডিও নিশিমুরার নামে ধূমকেতুটির নামকরণ করা হয়। গত ১২ আগস্ট একটি স্ট্যান্ডার্ড ডিজিটাল ক্যামেরা ও একটি ২০০ মিমি টেলিফটো লেন্স ব্যবহার করে তিনি ধূমকেতুটি আবিষ্কার করেন।

জ্যোতির্বিদরা বলছেন, বর্তমানে দূরবীনের সাহায্যে দেখা ধূমকেতুটি যাচ্ছে। যদিও পৃথিবী থেকে এটি এখনও অনেক দূরে আছে। তবে যখন কাছে আসবে, তখন এটিকে দেখতে কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নিশিমুরা ধূমকেতু শিগগির সূর্যকে প্রদক্ষিণ করবে। মূলত এ সময়ের মধ্যেই এটি পৃথিবীর কাছাকাছি আসবে ও পরে দূর মহাকাশে চলে যাবে।

এ ধূমকেতুর বৈজ্ঞানিক নাম সি/২০২৩-পি১, যা আগামী ১৭ সেপ্টেম্বর সূর্যের সবচেয়ে কাছে আসবে। এর আগে ১৩ সেপ্টেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। তবে ১২ সেপ্টেম্বর থেকেই এ ধূমকেতুকে আকাশে দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, নিশিমুরা ধূমকেতুর কক্ষপথের সময়কাল ৪৩৭ বছর। মঙ্গলবারের পর এ ধূমকেতুটি আবার ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি আসবে। যা দেখা যাবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। রাত যত গভীর ও অন্ধকার হবে, নিশিমুরা ধূমকেতু দেখার সম্ভাবনা তত বেড়ে যাবে।

গত বছরের ২ মার্চ সবুজ রঙের বিরল একটি ধুমকেতুর আবিষ্কার করেছিলেন আমেরিকার জিকি ট্রানসিয়েন্ট ফেসিলিটির (জেডটিএফ) জ্যোতির্বিজ্ঞানীরা। ধূমকেতুটির নাম দেওয়া হয়, সি২/২০২২ ই৩।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলে, সবুজ এ ধুমকেতু সূর্যকে কেন্দ্র করে ঘোরে ও সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে এর সময় লাগে ৫০ হাজার বছর। ২০২৩ সালের ১২ জানুয়ারি এই ধূমকেতু সূর্যের সব থেকে কাছাকাছি আসে ও ২ ফেব্রুয়ারি এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে। এই ধুমকেতু শেষবার যখন পৃথিবীর এত কাছে এসেছিল, তখন পৃথিবীতে নিয়ানডার্থাল মানুষ বসবাস করতো। সূত্র: সিএনএন, গার্ডিয়ান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ