বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
advertisement
তথ্য-প্রযুক্তি

বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন টেলিভিশন সিরিজ

কর্পোরেট ডেস্ক: বিশ্বকাপের উত্তেজনায় মেতেছে সারা দেশ। এই উত্তেজনাটি কয়েক গুণ বাড়াতে দেশের সকল ক্রিকেটপ্রেমীদের জন্য স্যামসাং নিয়ে এসেছে এর নতুন টেলিভিশন সিরিজ – সি-সিরিজ। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এ সিরিজের টেলিভিশনগুলো ক্রেতাদের প্রাণবন্ত অভিজ্ঞতা নিশ্চিত করে ক্রিকেট পিচকে সরাসরি নিয়ে আসবে ঘরের মধ্যে।

রোববার (১০ সেপ্টেম্বর) থেকে বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের সম্প্রতি উন্মোচন করা এ টেলিভিশন সিরিজ।

স্যামসাংয়ের সি-সিরিজটিকে- নিও কিউএলইডি, কিউএলইডি ও ইউএইচডিসহ এই তিন সেগমেন্টে ভাগ করা হয়েছে। ৫৫-ইঞ্চি থেকে ৭৫-ইঞ্চির নিও কিউএলইডি’র দাম পড়বে ২৩৯,৯০০ টাকা থেকে ৪৯৯,৯০০ টাকার মধ্যে। এছাড়া, ৫৫-ইঞ্চি ও ৬৫-ইঞ্চির কিউএলইডি টিভিগুলো পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৬৫,৯০০ টাকা ও ২৪৯,৯০০ টাকায়। ৪৩-ইঞ্চি থেকে ৬৫-ইঞ্চি সাইজের ইউএইচডি টিভিগুলো পাওয়া যাচ্ছে ৬৫,৯০০ টাকা থেকে ১৮২,৯০০ টাকার মধ্যে।

বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব হওয়ার পাশাপাশি নতুন এই সি-সিরিজে থাকছে স্মার্ট কানেক্টিভিটির মাধ্যমে প্রাইভেসি প্রটেকশন। ফোরকে ভিডিও, দুর্দান্ত সাউন্ড ডেলিভারি, বাউন্ডলেস স্ক্রিন ও চমৎকার স্লিম ডিজাইনের এই টেলিভিশনগুলো নিশ্চিত করবে ছবি দেখার এক দুর্দান্ত অভিজ্ঞতা। তাই, এবারের টেলিভিশনে দেখা বিশ্বকাপের অভিজ্ঞতা স্টেডিয়ামে লাইভ দেখার চাইতে কোন অংশেই কম হবে না!

এই সিরিজের টিভি কেনার ক্ষেত্রে থাকছে আরও অনেক চমক। এবারের ক্রিকেট মৌসুমে ওয়াও ফ্যাক্টর আনতে প্রতিটি টিভি কিনলেই থাকছে একটি ফ্রি গিফট বক্স, যার মধ্যে রয়েছে ফ্যান জার্সি, ক্যাপ ও পানির বোতল। সাথে আরও থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও, কর্পোরেট হাউজগুলির জন্য রয়েছে ওয়ান-টু-ওয়ান অফার, যার মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য ছাড়ের পাশাপাশি উপভোগ করতে পারবেন ২৪ মাসের ইএমআই সুবিধা। সাথে আরও আছে ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন ও ইন-হোম সার্ভিস।

স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের মতো ক্রিকেটপ্রেমী জাতির জন্য খেলা দেখার ক্ষেত্রে একটি ঝকঝকে ও প্রাণবন্ত অভিজ্ঞতা কোন গেম চেঞ্জারের চাইতে কম নয়। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এই নতুন টেলিভিশনগুলো স্যামসাংয়ের সাম্প্রতিক সব উদ্ভাবনের সমন্বয়। ঝকঝকে ছবি ও দারুণ স্পিকারের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের জন্য আমরা নিশ্চিত করছি এক অনন্য অভজ্ঞতা ও সর্বোচ্চ সন্তুষ্টি।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ