বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
তথ্য-প্রযুক্তি

৭ ও ৩০ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ হবে আনলিমিটেড

তথ্য-প্রযুক্তি ডেস্ক : মোবাইল ইন্টারনেটের প্যাকেজ কমাতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৫ অক্টোবর থেকে ৭ দিনের কম মেয়াদের ইন্টারনেট প্যাকেজ থাকছে না।

মোবাইল ফোন অপারেটরগুলো এখন সর্বোচ্চ ৯৫টি প্যাকেজের অফার দিতে পারে। বিটিআরসি ২০২২ সালে এক নির্দেশিকায় এই সংখ্যা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে ৩, ৭, ১৫ ও ৩০ দিন মেয়াদের প্যাকেজ নির্ধারণ করা হয়। নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭ ও ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে।

বিটিআরসির সূত্র জানায়, মোবাইল ফোন অপারেটরদের অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমতো প্যাকেজ বানিয়ে নিতে পারবে। যা এই ৪০টির বাইরে হবে।

বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বর্তমানে ৯০টির বেশি প্যাকেজ রয়েছে, নতুন নিয়মে প্যাকেজ হতে পারে ৪০টি। আমরা গ্রাহকের স্বার্থেই প্যাকেজের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন এই নিয়ম চালু হবে। তার আগে মোবাইল ফোন অপারেটর ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার গণমাধ্যমকে বলেন, গ্রাহকদের চাহিদা ও স্বার্থের কথা বিবেচনা করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ