শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

এবার ওয়ার্ডপ্যাডও বন্ধ করছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক : ১৯৯৫ সাল থেকে সব উইন্ডোজের সঙ্গে সাধারণ ডকুমেন্ট এডিটর হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড প্রচলিত ছিল। ব্যাসিক ফরম্যাটিংয়ের সঙ্গে এটি দিয়ে টেক্সট ডকুমেন্ট এডিট করা যেত। চালুর পর থেকে মাইক্রোসফট এতে নতুন ফিচার ও আপডেট যুক্ত করেছে। তবে শেষ পর্যন্ত এটিও বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট।

সাবেক টুইটার ও বর্তমান এক্স প্লাটফর্মে একটি পোস্টে জেনো জানায় যে, এখন থেকে মাইক্রোসফট ওয়ার্ডপ্যাডের জন্য আর কোনো আপডেট আনবে না। এছাড়া ভবিষ্যতে উইন্ডোজের নতুন আপডেটের মাধ্যমে অ্যাপটি সরিয়ে দেয়া হবে বলেও সূত্রে জানা গেছে। পোস্টে একটি লিংক দেয়া হয়েছে। যেটিতে ক্লিক করলে অফিশিয়াল ওয়েবসাইটে ব্যবহারকারীদের নিয়ে যাওয়া হয়।

উইন্ডোজের পরবর্তী আপডেট কবে নাগাদ আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে ২০২৪ সালের শেষ দিকে মাইক্রোসফট উইন্ডোজ ১২ উন্মোচন করতে পারে। ওয়েবসাইটে দেয়া পোস্টে উন্নত অভিজ্ঞতার জন্য ব্যবহারকারীদের মাইক্রোসফট ওয়ার্ড বা নোটপ্যাড ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

প্রযুক্তিবিশারদদের মতে, উইন্ডোজ ১২ বর্তমানে উন্নয়নমূলক পর্যায়ে রয়েছে এবং এতে বেশকিছু পরিবর্তন আনতে পারে মাইক্রোসফট। এ সময়ের মধ্যে ব্যবহারকারীরা অন্যান্য টেক্সট এডিটর ব্যবহারের সুযোগ পাবে বলে জানানো হয়। সূত্র- গিজমোচায়না।

সর্বশেষ পাওয়া সংবাদ