বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ
advertisement
তথ্য-প্রযুক্তি

গ্রামীনফোন, আকাশ ডিজিটাল টিভি এবং শাওমির মধ্যে চুক্তি স্বাক্ষর

তথ্য-প্রযুক্তি ডেস্ক : জিপিস্টার গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন এবং শাওমি ব্র্যান্ডের অথোরাইজড ডিস্ট্রিবিউটর – আমায় ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে কাজ করবে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকাশ ডিজিটাল টিভি।

সম্প্রতি রাজধানীতে জিপি হাউসে আকাশ ডিজিটাল টিভির হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এম. এ হানিফ, গ্রামীণফোনের কমার্শিয়াল প্রিমিয়াম সেগমেন্টের হেড অফ অ্যাকুইজিশন এবং মনিটাইজেশন মোঃ রিয়াজ আল ফারুক ভূঁইয়া এবং আমায়া ইন্ডাস্ট্রিজ-এর ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ জাহিদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির অংশ হিসেবে জিপিস্টার গ্রাহকরা শাওমি টিভি কিনলে বিনামূল্যে আকাশ ডিজিটাল টিভি সংযোগ এবং গ্রামীণফোন ফ্রি প্লে আক্সেস সাবস্ক্রিপশন পাবেন, যাতে থাকছে হৈচৈ, চরকি এবং বায়োস্কোপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকাশ ডিজিটাল টিভির, বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মেজবাহ উদ্দিন, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ হোসেন, গ্রামীণফোন লিমিটেডের পক্ষে লাইফস্টাইল বান্ডলিং লিড মোঃ ফজলে রাব্বি এবং, আমায়া ইন্ডাস্ট্রিজ এর পক্ষে মার্কেটিং ও পার্টনারশিপ লিড তানভীর উজ জামান এবং শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এআইওটি ও পার্টনারশিপ লিড এমএন নাহিদ এর পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ