বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
তথ্য-প্রযুক্তি

চাঁদে অক্সিজেন-ধাতুসহ ৯ উপাদান প্রাপ্তির ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে অক্সিজেনসহ মোট ৯টি ধাতু ও অধাতু উপাদানের সন্ধান পেয়েছে চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান। এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ ঘোষণা দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট (ইসরো)।

ঘোষণায় ইসরোর পক্ষ থেকে বলা হয়,লেজার ইনডিউজড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (এলআইবিএস) নামের বিশেষ একটি লেজার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে সালফারের অস্তিত্ব পেয়েছে প্রজ্ঞান।

এছাড়াও চাঁদের মাটিতে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনও পাওয়া গেছে। চাঁদে হাইড্রোজেন রয়েছে কি না, তা জানতে আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে।

এর আগে চাঁদের তাপমাত্রা কেমন সেটির একটি গ্রাফ দিয়েছে ইসরো। সেই গ্রাফে দেখা যাচ্ছে- দক্ষিণ মেরুতে দিনের বেলায় চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ ‘দিন’ অবশ্য পৃথিবীর হিসাবে ১৪ দিনে বিস্তৃত। আবার সূর্য ডুবলে রাতও নামে পৃথিবীর হিসাব অনুযায়ী ১৪ দিনের জন্য। চাঁদের কুমেরুতে এইরাত যখন নামে তখন চন্দ্রপৃষ্ঠে মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামে তাপমাত্রা। তবে সূর্য আকাশে থাকলে চন্দ্রপৃষ্ঠের এ অংশের মাত্র ৩০ মিলিমিটার গভীরে গেলেও তাপমাত্রা ওই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকে বলে দাবি করে ইসরো।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই শুক্রবার স্থানীয় সময় ২ টা ৩৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা শহরের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩। তারপর গত ২৩ আগস্ট ইতিহাস সৃষ্টি করে প্রথম নভোযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় এটি। সেখানে অবতরণের পর মূল নভোযান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে রোভার প্রজ্ঞান। বর্তমানে এই প্রজ্ঞান সেখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।

সূত্র: এনডিটিভি।

সর্বশেষ পাওয়া সংবাদ