শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
তথ্য-প্রযুক্তি

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

বাজারে স্মার্ফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ফিচার ও পারফরম্যান্স-এর সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এই মুল্যছাড়ের মূল উদ্দেশ্য। 

এ ডিসকাউন্টের আওতায়, গ্যালাক্সি এ৩৭ ৫জি’র ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪,৯৯৯ টাকা করা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

ডিভাইসটির সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মাধ্যমে সুপার এইচডিআর ভিডিও ধারণ করা যায়। ফলে ভিডিও হয় আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মত। ডিভাইসটিতে আরও রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার যার মাধ্যমে ছবি-তে অবজেক্ট ইরেজার ও এডিট সাজেশন-এর মতো টুল ব্যবহার করা যায়।

এছাড়া, স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর মাধ্যমে ডিভাইসটি একবার চার্জে সর্বোচ্চ দুই দিন পর্যন্ত ব্যবহার করা যায়। পাশাপাশি, দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনা করে এতে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে স্যামসাং। 

গ্যালাক্সি এ৩৭ ৫জি ডিভাইসটি স্যামসাংয়ের যেকোনো অনুমোদিত শোরুম-এ স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ