শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
তথ্য-প্রযুক্তি

বিশ্বকাপকে ঘিরে এআইভিত্তিক প্রতারণার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি

ফিফা বিশ্বকাপকে ঘিরে এআই দিয়ে ছবি, অ্যাভাটার, মিম, ম্যাচ পূর্বাভাস বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট তৈরার প্রবণতা বাড়ছে। তবে এসব জেনারেটিভ এআই টুল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির মতে, অপরিচিত বা অননুমোদিত এআই সেবা ব্যবহার করলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

ক্যাসপারস্কি জানিয়েছে, অনেক এআই প্ল্যাটফর্ম ছবি, সেলফি, ই-মেইল ঠিকানা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চায়। ব্যবহারকারীরা এসব তথ্য কীভাবে সংরক্ষণ বা ব্যবহার করা হবে তা না জেনেই শেয়ার করলে ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে বিশ্বকাপকে কেন্দ্র করে ভুয়া পুরস্কার ঘোষণা, অফিসিয়াল ফ্যান পেজের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট, ফিশিং পেজ, প্রতারণামূলক অনলাইন দোকান এবং ভুয়া বেটিং সাইট তৈরি করতে পারে। একই সঙ্গে এআই-নির্ভর ম্যাচ পূর্বাভাসকে নির্ভরযোগ্য তথ্য হিসেবে না দেখে শুধুমাত্র বিনোদনের অংশ হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি, বিশেষ করে যখন এসব পূর্বাভাসের সঙ্গে বেটিং বা অর্থের বিনিময়ে দেওয়া সেবার প্রচার যুক্ত থাকে।

ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস ও প্রাইভেসি বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, “এআই দিয়ে তৈরি ফ্যান কনটেন্ট নিরীহ মনে হলেও অনেক সময় ব্যবহারকারীদের প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য দিতে উৎসাহিত করা হয়। একটি সাধারণ অ্যাভাটার তৈরির জন্যও ছবি, যোগাযোগের তথ্য, অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবহার-সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা হতে পারে। বড় আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। তাই কোনো এআই সেবা ব্যবহারের আগে সেটি ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে, তা ভালোভাবে যাচাই করা উচিত।”

নিরাপদ থাকতে ক্যাসপারস্কি ব্যবহারকারীদের শুধু প্রয়োজনীয় তথ্য বিশ্বস্ত এআই প্ল্যাটফর্মে শেয়ার করা, গোপনীয়তা নীতি পড়ে নেওয়া, সম্ভব হলে মূল অ্যাকাউন্টের সঙ্গে এআই সেবা যুক্ত না করা এবং কোনো ওয়েবসাইট বা অফারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, এআই-সমৃদ্ধ অ্যান্টি-ফিশিং সুবিধাযুক্ত নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার এবং ভ্রমণের সময় পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে ই-সিম বা বিশ্বস্ত ভিপিএন ব্যবহারেরও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ পাওয়া সংবাদ