বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
তথ্য-প্রযুক্তি

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের নতুন স্মাটফোনটির মডেল ‘য্যানন এক্স২২ ৫জি’। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুণ। এই স্মার্টফোনে আরও আছে ১৬ জিবি র‌্যাপিড মেমোরিসহ বিশাল স্টোরেজ ও দ্রুতগতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে এবং জেনিথ গ্রিন এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে| ফোনটির মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম, মোবাইলের ব্র্যান্ড ও রিটেল আউটলেট থেকে কেনা যাচ্ছে নতুন এই ৫এ স্মার্টফোন। এছাড়া ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম ((https://waltonplaza.com.bd) এবং (https://waltondigitech.com/)  থেকেও এই নতুন ফোনটি সহজেই কিনতে পারছেন ক্রেতারা।

জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে এলপিডিডিআর৫ (LPDDR5) মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। যা ব্যবহারকারী ১৬ জিবি পর্যন্ত র‌্যাপিড মেমোরি সুবিধা পাবেন, গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালিজি৬১০ এমসি২| ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি| বিভিন্ন অ্যাপসের ব্যবহার, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

সংশ্লিষ্টরা জানান, ফোনটিতে অভ্যন্তরীণ মেমোরি রয়েছে ১২৮ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস। এসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ (Sony IMX752) সেন্সরযুক্ত মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা,  পিডিএএফসহ ৮ মেগাপিক্সেলের আকর্ষণীয় সেলফি ক্যামেরা। ফোনটিতে আছে মাল্টিপল শুটিং মোড যেমন নাইট, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রো। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ২কে ইআইএস সুবিধা। আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।

নতুন মডেলের ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ছয় হাজার এমএএইচ দীর্ঘস্থায়ী হাইক্যাপাসিটি আল্ট্রা-লার্জ ব্যাটারি। সঙ্গে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্স, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন, স্মার্ট টাচ| আছে স্পেশাল ফাংশন যেমন নেটলেস, চ্যাট, ডায়নামিক উইনডো, অ্যাপ ক্লোন, অ্যান্টিথেফ টাচ মোড, হিডেন অ্যাপস ইত্যাদি ফিচার| এসব ফিচারের সমন্বয়ে প্রতিদিনের অভিজ্ঞতা হবে আরও ফাস্ট, পাওয়ারফুল এবং সীমলেস।

ওয়ালটনের নিজস্ব কারখানায় ˆতরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

সর্বশেষ পাওয়া সংবাদ