শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

পিরিয়ডের ব্যথা নিয়ে সচেতনতার বার্তা দিল সোফি বাংলাদেশ নিবেদিত 'মনের কথা'

নারীর মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংকোচ দূর করার লক্ষ্যে বাংলাদেশের প্রথম ও একমাত্র পিরিয়ড-কেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠান সোফি বাংলাদেশ নিবেদিত "মনের কথা"-এর তৃতীয় পর্ব শুক্রবার (১৭ জুলাই) GTV-তে প্রচারিত হয়েছে।

এবারের পর্বে মাসিকের সময় নারীরা সবচেয়ে বেশি যেসব শারীরিক অস্বস্তির মুখোমুখি হন, পিরিয়ডের ব্যথা, হজমের সমস্যা এবং ঘুমের ব্যাঘাত, সেসব বিষয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের বিজ্ঞানভিত্তিক পরামর্শ ও সহজ আলোচনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পিরিয়ডের সময় কেন তলপেটে ব্যথা হয়, কোন ধরনের ব্যথা স্বাভাবিক এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, এসব বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়। পাশাপাশি গরম সেঁক, হালকা ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং নিরাপদ ওষুধ ব্যবহারের মতো কার্যকর উপায় নিয়েও দর্শকদের পরামর্শ দেওয়া হয়।

এছাড়া মাসিকের সময় অনেক নারীর গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়ার মতো হজমজনিত সমস্যার পেছনের হরমোনজনিত কারণ তুলে ধরা হয়। খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তন, পর্যাপ্ত পানি পান এবং সহজ কিছু দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে এসব অস্বস্তি কমিয়ে আনার ব্যবহারিক দিকনির্দেশনাও ছিল অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ।

পর্বটিতে আরও আলোচনা করা হয় কেন মাসিকের সময় অনেকের ঘুমের সমস্যা দেখা দেয় এবং কীভাবে আরামদায়ক ঘুমের ভঙ্গি, সঠিক ঘুমের পরিবেশ এবং স্বাস্থ্যকর রাতের রুটিন অনুসরণ করে ভালো ঘুম নিশ্চিত করা সম্ভব।

মনের কথা-এর অন্যতম আকর্ষণ ছিল লাইভ কল-ইন পর্ব, যেখানে দর্শকরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানার সুযোগ পান। পিরিয়ড নিয়ে যে বিষয়গুলো অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গেও সহজে আলোচনা করতে পারেন না, সেগুলো নিয়েই খোলামেলা কথা বলার একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিসর তৈরি করেছে অনুষ্ঠানটি।

সোফি বাংলাদেশ বিশ্বাস করে, মাসিক স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য, বৈজ্ঞানিক সচেতনতা এবং খোলামেলা আলোচনা নারীদের আরও আত্মবিশ্বাসী করে তোলে। সেই লক্ষ্যেই "মনের কথা" ধারাবাহিকভাবে দেশের নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক তথ্য সহজ ভাষায় তুলে ধরছে এবং পিরিয়ড নিয়ে নীরবতা ভাঙতে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ