সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
বিনোদন

৫০০ কোটির ক্লাবে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক : বক্স অফিসে সুনামি ডেকে এনেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর রাজকীয় প্রত্যাবর্তনে কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বক্স অফিসে। মুক্তির পাঁচদিনে প্রায় প্রতিদিনই কোনও না কোনও রেকর্ড ভেঙেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।

সোমবার ছয়দিনে পা দিল এই ছবি। মাত্র ৫ দিনেই ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে এই ছবি। ৫ দিনে সারা বিশ্ব জুড়ে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দাবি, এই ছবি ভারতে ব্যবসা করেছে ৩৩৫ কোটি ও ওভারসিজে ২০৭ কোটি টাকা।

পাঠান ছবির হিন্দি ভার্সনটি ব্যবসা করেছে ২৭১ কোটি টাকা। তামিল ও তেলেগু ডাবিংয়ে এই ছবির আয় ৯.৭৫ কোটি টাকা। রবিবার এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫৮ কোটির বেশি।

ট্রেড অ্যানালিস্টরা ভেবেছিলেন, প্রথম পাঁচদিনেই এই ছবি ব্যবসা করে ফেলতে পারে ২০০ কোটি। কিন্তু ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই বোঝা যায়, সব রেকর্ড প্রায় ভেঙে দিতে বসেছে এই ছবি। শুধু ভারতেই নয়, ‘পাঠান’ রীতিমতো বক্স-অফিসে কালেকশনের সুনামি এনেছে পৃথিবীর সিনেমা বাজার জুড়েই। শাহরুখ, দীপিকা ও জন আব্রাহামকে মুখ্য তিন চরিত্রে দেখা গেলেও এই ছবিতে যাঁর উপস্থিতি নজর কেড়েছে তিনি হলেন সালমান খান। দুই খানকে বড়পর্দায় দেখতেও পৌঁছে গিয়েছিলেন অনেকেই। আর তারই প্রভাব পড়েছে বড়পর্দায়।

বিগত পাঁচদিনে ভারতে এই ছবির আয় যথাক্রমে বুধবার (৫৫ কোটি), বৃহস্পতিবার (৬৮ কোটি), শুক্রবার (৩৮ কোটি), শনিবার (৫১.৫০ কোটি) ও রবিবার (৫৮.৫০ কোটি)। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

অভিনেত্রী আঁখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে

অলকা ইয়াগনিকের বিশ্ব রেকর্ড!

সর্বশেষ পাওয়া সংবাদ