সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
বিনোদন

হিরো আলমের নির্বাচনী প্রচারণায় চিত্রনায়িকা মুনমুন

বিনোদন ডেস্ক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়ছেন হিরো আলম। আপাতত ভোটের প্রচারে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। তার প্রচারণায় যোগ দিয়েছিলেন একসময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় চিত্রনায়িকা মুনমুনকে হিরো আলমকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়।

এ সময় তিনি বলেন, হিরো আলম আমার খুব স্নেহের ছোট ভাই। সে আমাকে বলল, আপু আমি তো ইলেকশন করছি আপনি একটু এসে আমাকে দোয়া দিয়ে যান। তাই ওকে দোয়া দিতে আসলাম।

হিরো আলমের উদ্দেশে মুনমুন বলেন, তুমি চেষ্টা করেছিলে সারা বাংলাদেশে হিরো আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ মানুষ এখন তোমাকে চেনে। তুমি যে যুদ্ধেই নেমেছ, একেকটা করে জয়লাভ করেছ। যেহেতু তুমি সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছ, আশা করি এখানেও সফল হবে।

তিনি যোগ করেন, হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণির মানুষের যে চাওয়া পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। তাই আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, সে সেখানে সফল হবে। সে খুব বুদ্ধিমান ছেলে। সে হয়তো মানুষের অন্তরের কথা বুঝে। সে অনেক দূর যেতে পারবে।

এসময় ভোটারদের উদ্দেশে মুনমুন বলেন, হিরো আলম অনেক সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করুন।

উল্লেখ্য, জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ কারায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন দুইটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের তালিকায় গরমিল থাকার অভিযোগে প্রথমে রিটার্নিং কর্মকর্তা, পরে নির্বাচন কমিশন থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। এরপর উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ