সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
advertisement
বিনোদন

শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে

বিনোদন ডেস্ক : শাকিব-বুবলী জুটির শেষ সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে।

তপু খানের পরিচালনায় প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলী। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি জানান, অ্যাকশন, রোমান্স ও সামাজিক সচেতনতার ছবি ‘লিডার আমিই বাংলাদেশে’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যদেরও বেশ উপভোগ্য মনে হয়েছে। গল্পে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। হয়তো দর্শকদের কাছেও ভালো লাগবে।

নির্মাতা তপু খান বলেন, ‘লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের।’

পরিচালক তপু জানান, যেহেতু সেন্সর পেয়েছে লিডার, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। তারাই সব কিছু দেখাশোনা করছে।

উল্লেখ্য, এই ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ