সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
advertisement
বিনোদন

কেজিএফ-২’র রেকর্ড ভাঙতে পারেনি শাহরুখের পাঠান

বিনোদন ডেস্ক: গত চার বছর ধরে অপেক্ষায় শাহরুখ খানের অনুরাগীরা। কবে মুক্তি পাবে কিং খানের ছবি। অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেল ‘পাঠান’। সকাল ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। ভারতের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই রকম ছিল।

মুক্তির প্রথম দিনে শাহরুখের ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। তবে ভাঙতে পারেনি ‘কেজিএফ টু’ এর রেকর্ড। প্রথম দিনে ‘কেজিএফ টু’ আয় করেছিল ৫২ কোটি রূপি।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। এমনটা আগেই প্রত্যাশা করা হয়েছিল।’

কর্মদিবসে মুক্তি পাওয়া ছবির ইতিহাসে পাঠানই সর্বোচ্চ ওপেনার বর্তমানে। এর আগে রেকর্ড ছিল রাজামৌলির ২০১৭ সালের ছবি ‘বাহুবলি টু’র দখলে। ‘বাহুবলি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪১ কোটি রূপি।

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। বুধবার হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায় এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার!

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

সর্বশেষ পাওয়া সংবাদ