বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বউকে নিয়ে পালালো চোর!

বিনোদন ডেস্ক : ২৭ ডিসেম্বর বৈশাখী টিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘বাসর ঘরে চোর’। আর এই নাটকে চোরের ভূমিকায় অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। শিরিনের চরিত্র করেছেন অহনা রহমান। মমঈন খানের রচনা ও পরিচালনায় অন্যান্য চরিত্রে এনামুল হক হেলাল রত্না খান, সিদ্দিক মাস্টারসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, ইচ্ছার বিরুদ্ধে শিরিনের বিয়ে হচ্ছে। চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। শিরিনের মন খারাপ। কারণ সে জামিল নামের একজনকে পছন্দ করে। এমন সময় বাড়িতে প্রবেশ করে চোর। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। এই ফাঁকে চোর মানিক শিরিনের ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে বস্তায় ঢোকায়। হঠাৎ চোর বুঝতে পারে শিরিন তার ঘরের দিকে আসছে। তাই সে আত্মরক্ষার্থে খাটের নিচে ঢুকে যায়। যেহেতু ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে তাই শিরিন বিষ খেয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করতে যায়। খাটের নিচ থেকে যা দেখে ভয় পেয়ে যায় চোর মানিক এবং শব্দ করে ফেলে। শিরিন উঁকি দিয়ে দেখে খাটের নিচে চোর। শিরিন চোরকে বলে আমি তোকে বাঁচাবো যদি তুই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করিস এবং আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিস। চোর মানিক শিরিনকে নিয়ে পালানো সিদ্ধান্ত নেয়। শুরু হয় তাদের জার্নি।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বাসর ঘরে চোর’। এ নাটকে অন্যান্য চরিত্রে আছেন এনামুল হক হেলাল রত্না খান, সিদ্দিক মাস্টার প্রমুখ।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মঈন খান। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর রাত ৯টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।

সর্বশেষ পাওয়া সংবাদ