সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
advertisement
বিনোদন

গীতিকার বিশু সিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস্

বিনোদন ডেস্ক : অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস্।

সোমবার (২৩ জানুয়ারী) বিকালে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের বাড়িতে আসেন জেমস্। এ সময় তিনি বিশু সিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মী শিল্পীরা উপস্থিত ছিলেন।

image-223

বিশু সিকদারের ছোট ভাই শাহ আলম সিকদার বলেন, ‘ব্যান্ড তারকা জেমস্ সদ্য প্রয়াত আমার বড় ভাই বিশু সিকদারের দু’কন্যা সন্তান যথাক্রমে সঙ্গীতা ও সুকন্যা সার্বিক নিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার বিকালে গীতিকার এস এম সেলিম সিকদার ওরফে বিশু সিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রবিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশু সিকদার নগর বাউল জেমস্ এর বিখ্যাত কিছু গান রচনা করেছিলেন।

উল্লেখযোগ্য গানগুলো হলো, ‘দুষ্টু ছেলের দল’ ‘বিজলী’ ‘যদি এই শীতে’ ‘আমি তোমাদেরই লোক’ ‘সেলাই দিদিমণি’ ‘অবশেষে জেনেছি’ ‘তুফান।’

আরও পড়ুন:

ফের বিক্ষোভের মুখে শাহরুখের ‘পাঠান’

‘আমি এখন একটু ঘুমাব’: ফারুকী

‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শনের অযোগ্য: আপিল বোর্ড

সর্বশেষ পাওয়া সংবাদ