বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

সেরা টিকটকার হলেন আয়মান-মুনজেরিন

বিনোদন ডেস্ক : দেশে প্রথমবারের মতো উদযাপিত হলো সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’। যেখানে বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি। দুই ক্যাটাগরিতে তারা এ পুরস্কার জিতেছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ইয়ার অন টিকটক’ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরদিন শনিবার (২৭ জানুয়ারি) রাতে রাজধানীর অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ দম্পতির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরি। এই বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন আয়মান সাদিক। আর শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য ‘মুনজেরিন.শহীদ’ পুরস্কার পেয়েছেন #লার্ন অন টিকটক ক্রিয়েটর ক্যাটাগরিতে।

সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন ‘স্টাইল_হাট’, এবং সেরা বিউটি ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘লাইফ ইস মেও’।

অন্যদিকে, সেরা ফুড ক্রিয়েটর ছিলেন ‘ফুডখোর’ এবং সেরা উদীয়মান ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘কিক স্যানড সিক্স’। পাশাপাশি ‘বেস্ট আমার বাংলাদেশ কনটেন্ট’ ক্যাটাগরিতে, ব্যতিক্রমী কনটেন্ট নির্মাণের জন্য পুরস্কার পেয়েছেন ‘দ্য মাহিম মেইকস’।

সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘নিয়ন_অন’, এবং বড় ধরনের কনটেন্ট তৈরিতে দক্ষ ‘রবিন রাফান’ পুরস্কার জিতে নেন লং-ফর্ম কনটেন্ট ক্যাটাগরিতে। এছাড়া লোকেশন ট্যাগিং ফিচারটি দারুনভাবে ব্যবহার করার কারণে বেস্ট ইউজ অফ লোকেশন ট্যাগিংয়ের জন্য সেরা হয়েছেন ‘ফুডিশ’।

প্রসঙ্গত, এ বছর ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ চলে। যেখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীতরা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন:

‘শিষ্যকে’ পিটিয়ে তোপের মুখে রাহাত ফতেহ আলী

কলকাতার চেয়ে বাংলাদেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে: স্বস্তিকা

মসজিদে বিয়ে করলেন স্বাগতা

সর্বশেষ পাওয়া সংবাদ