বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

কলকাতার চেয়ে বাংলাদেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে: স্বস্তিকা

বিনোদন ডেস্ক : ঢাকায় এসেই গানবাংলা টেলিভিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

বিদায়বেলায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নির আতিথেয়তায় গানবাংলা পরিবারের শিল্পীদের সঙ্গে গান আড্ডায় মেতে বাংলাদেশ ভ্রমণটা স্মরণীয় করে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

গণমাধ্যমে তিনি বললেন, ‌‌‘এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। এখানে আসার পর থেকেই অপেক্ষা করছিলাম কবে এই গান আড্ডাটায় উপস্থিত হব। যাওয়ার আগে অবশেষে তা ঘটল। আমি সত্যিই কৃতজ্ঞ, অভিভূত।’

ফারজানা মুন্নি বলেন, ‘স্বস্তিকা আমাদের অতিথি, শিল্পী হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও তাকে দারুণ লেগেছে। অভিনয়ের পাশপাশি তার গান শুনেও মুগ্ধ হয়েছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে গানবাংলার জন্য তার একটি গান আমরা রেকর্ড করব।’

সংগীত পরিচালক তাপসের সঞ্চালনায় গান আড্ডায় উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীত পরিচালক ইবরার টিপু, শিল্পী ঐশী, পারভেজ, লুইপা, সাব্বির, রেশমি মির্জা, শামিম, পূজা, তূর্য, নাবিলা ও প্রত্যয় খান। গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় এই লাইভ গান আড্ডায় উপস্থিত হয়ে নেচে-গেয়ে মেতে উঠতে দেখা গেছে স্বস্তিকাকে। হামিন আহমেদের কণ্ঠে মাইলসের “নিঃস্ব করেছ আমায়” গানটি শুনে স্মৃতিকাতর হয়ে উঠেন তিনি।

সবশেষে, ফারজানা মুন্নির হাতের ইলিশ, চিংড়িসহ দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হন স্বস্তিকা ও উপস্থিত শিল্পীরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হয়ে ঢাকায় এসেছিলেন স্বস্তিকা মুখার্জি। বাংলাদেশে দর্শকদের ভালোবাসা ও নানা সুখস্মৃতি নিয়ে ২৬ জানুয়ারি দেশে ফিরে গেলেন স্বস্তিকা। সূত্র-ইউএনবি।

আরও পড়ুন:

‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

মসজিদে বিয়ে করলেন স্বাগতা

পারিশ্রমিকের ১০ লাখ টাকা ফান্ডে দিলেন চার তারকা

সর্বশেষ পাওয়া সংবাদ