বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘ফাইটার’

বিনোদন ডেস্ক : বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের সিনেমা ‘ফাইটার। এ সিনেমা দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা।

বলিউডের বিখ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন ছবি ‘ফাইটার’। ইতোমধ্যে ট্রেলার ও গান দিয়ে ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিটি নজর কাড়তে সক্ষম হয়। এতে আরও অভিনয় করছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।

‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন বলেন, রবিবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা থেকে ‘ফাইটার’ আমদানি করে মুক্তির অনুমতি পেয়েছি। দুই-একদিনের মধ্যে সেন্সরে জমা পড়বে ফাইটার। আশা করছি, বিশ্বব্যাপী একযোগে ‘ফাইটার’ বাংলাদেশের দর্শকরাও সিনেমা হলে উপভোগ করবেন।

‘ফাইটার’ আমদানি-তে বাংলাদেশে এলেও এর প্রেক্ষিতে রপ্তানিতে কোন ছবি ভারতে যাচ্ছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, অনেকগুলো ছবি রপ্তানির জন্য জমা দেয়া আছে। তবে বাংলাদেশের ঠিক কোন ছবিটি ভারতে যাচ্ছে আমার ঠিক জানা নাই।

জানা গেছে, ‘ফাইটার’ সিনেমাতে মূল চারটি পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। একটি হচ্ছে ধূমপান বিরোধী মেসেজ। এটি হিন্দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সিনেমাতে থাকা ৫৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৮ মিনিটের জায়গায় যে দুটো আপত্তিকর শব্দ আছে, ওই দুটো বাদ দিতে হবে বা বদলাতে হবে।

একই সঙ্গে সেন্সর বোর্ডের তরফে যৌন উত্তেজক যে দৃশ্যগুলো আছে এই সিনেমাতে সেগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দৃশ্যটি ৮ সেকেন্ডের ছিল, সেখানে অন্য দৃশ্য দেওয়ার কথা বলা হয়েছে। পরিশেষে ২৫ সেকেন্ডের একটি অডিওকে ২৩ সেকেন্ডের একটি অডিও দিয়ে বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশ মেনে নেওয়ার পর ফাইটার সিনেমাটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি এই সিনেমাটি এই সার্টিফিকেট পেয়েছে। সেন্সর বোর্ডের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক সিনেমাটির রান টাইম ১৬৬ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৬ মিনিট। ইতোমধ্যেই দর্শকদের মধ্যে এই সিনেমাটি নিয়ে একটি দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে। এটি একটি এরিয়াল অ্যাকশন সিনেমা।

আরও পড়ুন:

সবাই আমাকে দিয়ে আইটেম ডান্স করাতে চায়: পূজা

এবার ব্যবসায় নামলেন শাকিব খান

বাংলাদেশে ‘ওয়ার্ক পারমিট’ পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

সর্বশেষ পাওয়া সংবাদ