বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

‘আর গান গাইব না, এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়’

বিনোদন ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলামকে নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি কল্যানীতে এক ফ্যানকে গালিগালাজ করায় তাঁকে নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কেউ কেউ তাঁর ভাষা চয়ন নিয়ে প্রশ্ন করেছেন, তবে অধিকাংশ নেটিজেনই ওই চর্চিত ভিডিও দেখে কার্যত ওই ফ্যানের উপরেই বিরক্ত। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলেও তিনি স্বভাবতই মুখ খুললেন মঞ্চেই। কল্যানীর পরেরদিনই রাণাঘাটের মঞ্চ থেকে জবাব দিলেন রূপম।

রাণাঘাটের শো থেকে হঠাৎই লাইভে আসেন রূপম ইসলাম। সেই ভিডিয়োতে দেখা যায় মঞ্চে রকস্টার বলছেন, ‘আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ঠ সমাজ, আপনারা এরকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। নিজেকে এভাবে মেলাতে পারব না। এই শিষ্ঠামিতে আমি নেই। আপনারা অন্য কাউকে বেছে নিন। যেকটা অনুষ্ঠান চলবার আমি করব। তারপর আর গান গাইব না।’

রূপমের কথাতেই উঠে আসছিল তাঁর ক্ষোভের কথা। রূপম বললেন, ‘আমার আর নতুন করে কিছু দেওয়ার নেই আপনাদের। এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকদের জন্য তো একেবারেই নয়’। রূপমের দাবি তিনি এই জগতে বেমানান। কারণ তিনি সত্যি কথাটা মুখের উপরেই বলতে ভালোবাসেন। তবে আর মঞ্চে নয়, এবার বৈঠকখানায় বসেই বলবেন।

সংগীতশিল্পী বলেন, ‘আশা করি সেখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। যে কটা অনুষ্ঠান ঘোষণা করা আছে অবশ্যই করব। তারপর আর করব না।’

রূপম মঞ্চে বলেন, বাবার কথায় রেগে নাকি টিভিই ভেঙে দিয়েছিলেন তিনি। কারণ তাঁর বাবা বলেছিলন ‘তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে কেন এসব ছাইপাশ করতে গেলি’। রকস্টার বলেন, ‘আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমিই সেই লোক… বাংলা রকের একটা ছোট প্রস্তাবনা দিলাম। ভেবো না আজকের বা কালকের ব্যাপার নিয়ে কিছু বললাম। ওসব কে বলে। যত তাত্ত্বিক লোক বলেছিল তাঁদের আমি ভুল প্রমাণ করেছি। হ্যাঁ লোকটা অহংকারী, হ্যাঁ লোকটা অসভ্য জানোয়ার। কিন্তু আমি আমিই।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

১১ বছর প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব

২৫ বছর পর মণিরত্নমের ছবিতে শাহরুখ?

খুনের ১১ দিন পর খাল থেকে মিললো মডেলের মরদেহ

সর্বশেষ পাওয়া সংবাদ