বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা
advertisement
বিনোদন

বিয়ে করলেন জোভান

বিনোদন ডেস্ক : বি‌য়ে কর‌লেন ছোট পর্দার জনপ্রিয় অ‌ভি‌নেতা ফারহান আহ‌মেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে।

সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ।

ছবি পোস্ট করে ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লিখেছেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।

জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।

জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান মিডিয়ায় পা রাখেন ২০১১ সালে। এরপর নাটকের পাশাপাশি সিনেমা, ওয়েবফিল্মেও কাজ করতে দেখা গেছে তাকে। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনও ছড়িয়ে ছিল জোভানের। তবে সেসবকে গুঞ্জনই রেখে মিডিয়ার বাইরে এক সাধারণ মেয়েকেই জীবন সঙ্গী করলেন জনপ্রিয় এ অভিনেতা।

আরও পড়ুন:

বিয়ে করছেন মৌসুমী হামিদ

‘মীর জাফর: চ্যাপ্টার টু’তে ফেরদৌস, বিপরীতে শ্রীলেখা-শ্রাবন্তী

কঙ্গনাকে গুলি করে মারতে চেয়েছিলেন তাঁর বাবা!

সর্বশেষ পাওয়া সংবাদ