বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড ভারতীয় তরুণীর

বিনোদন ডেস্ক : দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটর অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড করেছেন কেরালার নারী সুচেথা সতীশ।

গত বছরের ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জলবায়ুবিষয়ক কনসার্ট হয়। সেখানে ১৪০ ভাষায় গান গেয়েছেন সুচেথা। এতগুলো ভাষায় গান কেন গেয়েছেন, এ ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। তবে নিজের কৃতিত্ব দেখানোর জন্য নয়। মূলত সচেতনতা তৈরির জন্য শতাধিক ভাষায় গান করেছেন কেরালার ওই নারী।

image-19

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে কপ-২৮ সম্মেলনে জয়বায়ুবিষয়ক কনসার্টে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ১৪০ ভাষার গানে সচেতনতা তুলে ধরেন সুচেথা।

এ ব্যাপারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে লেখা, দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটর অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড করেছেন সুচেথা। ১৪০ সংখ্যাটি নির্ধারণ করার পেছনের কারণ হচ্ছে, সম্মেলনে ১৪০ দেশ অংশ নিয়েছিল।

সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ডস গড়ার পর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে সুচেথা লিখেছেন, ঈশ্বরের কৃপায় সবার সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করছি। গত ২৪ নভেম্বর জলবায়ু কনসার্টে ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছি আমি। সবাইকে শুভকামনা ও সাপোর্টের জন্য ধন্যবাদ।

সুচেথার পোস্টের নিচে এক নেটিজেন লিখেছেন, অভিনন্দন সুচেথা। অভাবনীয়। হাজারও মাইলের সফর শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। এ সফরের অংশ হতে পেরে গর্বিত আমি। দুর্দান্ত কাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ