বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা
advertisement
বিনোদন

ওটিটি কাঁপাতে আসছে রাজকুমার হিরানি

বিনোদন ডেস্ক : ডানকির সাফলতার পর শীঘ্রই ওটিটিতে পা রাখতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। এবং মুখ্য চরিত্রে রাখতে চলেছেন ‘টুয়েলফথ ফেল’ খ্য়াত অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

এক ভার্চুয়াল সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, তিনি ডিজনি প্লাস হটস্টারের ওটিটি প্ল্যাটফর্মে তাঁর প্রথম ওটিটি আত্মপ্রকাশ করবেন, যেখানে মুখ্য চরিত্রে বিক্রান্ত ম্যাসি থাকবে। কোভিড কালেই বিভিন্ন রকম গল্প নিয়ে কাজ শুরু করেন পরিচালক। একাধিক ফিচার ফিল্ম বানানোর ইচ্ছা আছে তাঁর।

‘ডাঙ্কি’ পরিচালক জানিয়েছেন চলতি মাসেই শ্যুটিং শুরু করবেন তাঁরা। তবে এবার পরিচালক হিসেবে না, এই কাজে তাঁকে পাওয়া যাবে শোরানারের ভূমিকায়। তিনি আরও বলেন, ‘এটি এমন একটি কাজ যেটা নিয়ে আমি ভীষন খুশি। যেভাবে এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছে তা আমার কাছে ভীষন ভাবে কাছের। এটা আমার নিজের জায়গা।‘

মুন্না ভাইয়ের পরবর্তী সিনেমা নিয়ে জিজ্ঞাসা করা হলে হিরানি বলেন, ‘এমন নয় যে আমি এই সিনেমা করতে চাই না, ১০০ শতাংশ আমি এটি করতে চাই কারণ আমি এই ধরনের ছবিগুলি তৈরি করতে মজা পাই। প্রতিটা ছবির পর একটা করে ‘মুন্নাভাই’ লেখার চেষ্টা করেছি। তাই, আমার কাছে বর্তমানে মোট পাঁচটি অসমাপ্ত মুন্না ভাইয়ের স্ক্রিপ্ট রয়েছে যার বিভিন্ন আলাদা আলাদা শিরোনামও রয়েছে।’ সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ