বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিনোদন

বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ হলিউড অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার। পুলিশ বলছে, অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার ছোট বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে পড়ে যায়। সেখানে দুই মেয়েসহ তার মৃত্যু হয়।

শনিবার (৬ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে তারা নিহত হন।

এ ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর বিমানটি গ্রেনাডাইনের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিল। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অলিভার কয়েকদিন আগে ইন্সটাগ্রামে একটি গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেছিলেন। যেখানে ক্যাপশন লেখা আছে, ‘স্বর্গের কোথাও থেকে শুভেচ্ছা! সম্প্রদায় এবং ভালবাসার জন্য… ২০২৪ (এখানে) আমরা এসেছি!”

অলিভার, ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’-এ জর্জ ক্লুনির সঙ্গের বড় পর্দায় কাজ করেছেন। এই অভিনেতার কেরিয়ারের প্রথম দিকের ভূমিকাগুলোর মধ্যে টিভি সিরিজ ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ এবং সিনেমা ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ উল্লেখযোগ্য।

সর্বশেষ পাওয়া সংবাদ