বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক: সংরক্ষিত কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেলেন ঢাকাই চলচ্চিত্রর জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

রাজউকের একটি সূত্র জানায়, গত ২৭ নভেম্বর ২০২৩ সালের ১৮তম রাজউকের বোর্ড সভায় ১০ কাঠা আয়তনে একটি প্লট অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেয়া হয়। যা পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গত ৩১ ডিসেম্বর অভিনেতার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠির মাধ্যমে নিশ্চিত করে।

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা সংবাদমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথভাবে আবেদন করা হলে রাজউকের বোর্ডসভায় তা আলোচনা হয়। সভায় বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে অনুমোদন হয় তা। প্লট বরাদ্দের জন্য আবেদন অনেক আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেয়া হয়। কেননা, পূর্বাচল ছাড়া প্লট দেয়ার মতো এখন কোনো জায়গা নেই।

তবে রাজউকের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, আরিফিন শুভকে সবশেষ গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় দেখা গেছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ