বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

সত্যজিৎ রায়ের লুকে আমির খান!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির খানের ছবি। সোশ্যাল মিডিয়ায় আমির নিজে ছবি পোস্ট করেন না, শুধুমাত্র ছবির প্রচারেই প্রযোজনা সংস্থার তরফে তাঁর ছবি প্রকাশ্যে আসে। তবে এবার আমিরের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল। সাদা কালো ছবিতে আমিরের সঙ্গে মিল খুঁজে পান কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আমিরের চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, লেন্সের সামনে পাইপের ধোঁয়া। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ দেখলেই বাঙালির চোখের সামনে যে ছবি উঠে আসে, তিনি হলেন বাঙালির আন্তর্জাতিক মুখ সত্যজিৎ রায়। আমিরের হঠাৎ এই লুক দেখে অনেকেই ভেবে বসেন, এবার হয়তো সত্যজিৎ রায়ের বায়োপিক তৈরি করতে পারেন অভিনেতা। আর সেই কারণেই এই ছবি ক্লিক করা হয়েছে।

সত্যজিৎ রায়ের অনবদ্য চলচ্চিত্র ‘সোনার কেল্লা’র হিন্দি রিমেক তৈরি করবেন সুজিত সরকার। আর পরিচালকের ভাবনায় ‘ফেলুদা’ চরিত্রে মিস্টার পারফেকশনিস্ট-ই পারফেক্ট।

বর্তমানে ‘সোনার কেল্লা’ চলচ্চিত্রটির হিন্দি রিমেক তৈরির অনুমতি সংক্রান্ত কার্যক্রম চলছে। সুজিত সরকার এ বিষয়ে জানিয়েছেন, “আশা করি খুব শিগগিরই সব কাজ শেষ হবে। ‘সোনার কেল্লা’ খুবই প্রশংসিত সিনেমা।

যেটিকে আমি আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। আমি সত্যজিতের ছবি দেখে বড় হয়েছি। কিন্তু আমি চাইনি তার সিরিয়াস সিনেমাগুলো নিয়ে কাজ করতে যেগুলো স্ক্রীনে আনা কঠিন। ”

সুজিত সরকার জানিয়েছেন, ‘গোয়েন্দা চরিত্রে আমির-ই যথার্থ পছন্দ। ’

চলচ্চিত্রকার সত্যজিৎ রায় লেখালেখি করতেন নিয়মিত। ছোটদের বাংলা ম্যাগাজিন ‘সন্দেশ’-এ ১৯৬৫ সালে সর্বপ্রথম ফেলুদাকে নিয়ে গল্প বেরোয়। পরবর্তীতে এই ফেলুদাকে উপজীব্য করে ‘সোনার কেল্লা’ ছবিটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায় নিজেই।

আমিরের সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ২০২২ সালে ওই ছবি মুক্তির পর বড়পর্দা থেকে দূরে রয়েছেন আমির খান। ২০২৩ সালে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। তবে এবার আমিরের ছবি ঘিরে শোরগোল শুরু হয়ে গেছে নেটপাড়ায়। আমিরকে হঠাৎ এভাবে দেখে অনেকেই চমকে উঠেছে। সিনেমাপ্রেমীদের কাছে এ ছবি, এ লুক খু্ব চেনা।

ভীষণ পরিচিত এই লুকে সত্যজিৎ রায়ের ছবি দেখে অভ্যস্ত দর্শকের মনে খটকা লাগে, তাহলে কি এবার সত্যজিতের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি?

আরও পড়ুন:

‘ওমর’র ফার্স্ট লুকে নজর কাড়লেন রাজ

ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা, কিনেছেন ফ্ল্যাট

ক্যানসার জয়ের কাহিনি শোনালেন শর্মিলা ঠাকুর

সর্বশেষ পাওয়া সংবাদ