বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

‘ওমর’র ফার্স্ট লুকে নজর কাড়লেন রাজ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন নির্মাতা রাজ। আর সেই পোস্টারে নতুন লুকে ধরা দিয়েছেন অভিনেতা রাজ। ‘ওমর’র প্রধান চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে।

লুক প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরী না, জরুরী সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।

‘ওমর’র ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, ধূসর সাদা হুডিতে মোড়ানো শরিফুল রাজ। মুখ ভর্তি খোঁচা দাড়ি। চোখের এক্সপ্রেশন সাসপেন্সে ভরা। পরাণ, হাওয়া, দামাল ছবি দিয়ে বড়পর্দায় আলোচনায় এসেছিলেন শরিফুল রাজ। ধারণা করা যাচ্ছে, ‘ওমর’ ছবি দিয়ে ফের নজর কাড়তে পারেন তিনি।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

রাজ ছাড়াও ‘ওমর’ ছবিতে আরও থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। গেল সেপ্টেম্বরে ‘ওমর’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি দিতে চান পরিচালক রাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ