বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা, কিনেছেন ফ্ল্যাট

বিনোদন ডেস্ক : নাটক-সিনেমায় একটা সময় নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে কিছুটা বিরতি। এরপর নাম লেখান উপস্থাপনায়। এখানে সফল হলেও সমালোচনা কম হয়নি তাকে নিয়ে। বিশেষ করে তারকাদের সাক্ষাৎকার নির্ভর ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটির মাধ্যমে নানা বিতর্কের জন্ম দেন তিনি। এখন জয় পুরোদস্তুর কনটেন্ট ক্রিয়েটর। এই মাধ্যমটিতে সহজেই পেয়েছেন প্রতিষ্ঠা। নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নানা অভিমত ও টক-শো করে থাকেন তিনি। এ থেকে ভালো আয়ও করেন।

জানা গেছে, ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। সেই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।

জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তারা শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন।

image-69

সর্বশেষ পাওয়া সংবাদ