বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ: কোর্টনি কফি

বিনোদন ডেস্ক : প্রথমবার বাংলাদেশে এসেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘রাজকুমার’ সিনেমার জুটি বেঁধেছেন তিনি। ঢাকায় অবস্থান করে কয়েকদিনের শুটিং শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান এই নায়িকা।

এক ভিডিও বার্তায় অভিনেত্রী তাঁর বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা জানান। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা ও তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’

সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি কফি। এরপর অংশ নেন শুটিংয়ে।

‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি ও হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’

কোর্টনি কফি জানান, বাংলাদেশে এসে তাঁর ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ—এসব বেশ ভালো লেগেছে। দেশে ফিরে যাবার সময় নিউমার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন। সেইসঙ্গে এও জানান, বড় দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবেন।

এ সময় শাকিব খান প্রসঙ্গে কফি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজ। টম ক্রুজের মতোই জনপ্রিয় সে। শাকিব খুবই প্রফেশনাল, কাজে মনোযোগী, সহশিল্পী হিসেবে একেবারে পারফেক্ট এবং শুটিংয়ে সে খুবই মজার মানুষ ছিল। তার সঙ্গে পুরো কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল।’

‘রাজকুমার’-এ নিজের চরিত্র প্রসঙ্গে কোর্টনি বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্র অনেক খারাপ স্বভাবের। এই চরিত্রটি বাংলাদেশে আসে শাকিব খানকে বিয়ে করতে এবং তাকে আমেরিকায় নিয়ে যেতে। বাকি অংশ দর্শকের জন্য চমক হিসেবে থাকুক।’

তিনি আরও বলেন, ‘একাধিকবার সিনেমাটির শুটিং শুরু হওয়ায় কথা থাকলেও হয়নি। আমি কমপক্ষে পাঁচবার যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছিলেন খুব শিগগিরই শুরু হবে। পরে আমি মনে করেছিলাম হয়তো শুটিং হবে না। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে দুই বছর পর হলেও আমরা কাজটা শুরু করতে পারলাম।’

শুটিং সেটের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দ্বিতীয় দিন শুটিংয়ের সেটের সবার সঙ্গে একসাথে খেয়েছি সেটা ছিল খুবই মজার অভিজ্ঞতা। শিখেছি কিভাবে হাতে মাখিয়ে বাঙালি খাবার খেতে হয়। এছাড়াও, স্থানীয় জিনিসপত্রের জন্য নিউ মার্কেট গিয়েছিলাম। আট জোড়া জুতা, শীতের চাদর, অনেক কানের দুল কিনেছি। এগুলো খুব উপভোগ করেছি আমি।’

বাংলাদেশের সিনেমা নিয়ে নিজের ধারণাও প্রকাশ করলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বুঝেছি বাংলাদেশের সিনেমা প্রেমীরা অন্য যে কোন দেশের সিনেমা প্রেমীদের চেয়ে অন্যরকম। বাংলা সিনেমার দর্শকরা তাঁদের সিনেমাকে ভালোবেসে গ্রহণ করে, অনেক বেশি উৎসাহিত করে। আমি চারপাশে ঘুরে দেখেছি এখানে অনেক সিনেমা প্রেমী মানুষ আছে। যারা আমাকে রীতিমতো চমকে দিয়েছে। এটাও বুঝতে পেরেছি এখানে শাকিব খানের অনেক ভক্ত আছে। যারা শাকিবকে খুব ভালোবাসে।’

প্রসঙ্গত, আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকার পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ